• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

ট্রাইব্যুনালে কাঁদলেন শহীদের বাবা, স্বামী হত্যার বিচার চান স্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে এসে কেঁদেছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের (১৯) বাবা মোহাম্মদ আব্দুল মতিন। ট্রাইব্যুনালকে শহীদ সন্তানের ছবি দেখিয়ে ৫০ বছর বয়সী আব্দুল মতিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একমাত্র ছেলে স্যার। আমি বেসরকারি চাকরি করি। আমাদের পরিবার ধ্বংস স্যার।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জবানবন্দি দেওয়ার এক পর্যায়ে কান্নারত আব্দুল মতিন আরও বলেন, ‘এই দেশ স্বাধীন। আমার আফসোস হয়, স্বাধীন দেশে ছেলেকে নিরাপত্তা দিতে পারিনি। কেন এই দেশে ছেলেকে জন্ম দিলাম?’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আব্দুল মতিন তার জবানবন্দি পেশ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রোববার (৫ এপ্রিল) জবানবন্দি ও জেরা অনুষ্ঠিত হয়েছে আব্দুল মতিনের।

জবানবন্দিতে আব্দুল মতিন জানান, তার ছেলে শাহরিয়ার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। পাঁচটি পরীক্ষা দেওয়ার পর কয়েক দিন পরীক্ষা না থাকায় একই বছরের ১০ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় তার ভাড়া বাসায় আসে। সেখান থেকে শাহরিয়ার ১৬ জুলাই মিরপুর খালার বাসায় বেড়াতে যায়। সেখান থেকে সে খালাতো ভাইসহ আন্দোলনে যোগ দেয়।

শাহরিয়ার ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় এবং সেখানে গুলিবিদ্ধ হয়। পরে ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জবানবন্দিতে আব্দুল মতিন অভিযোগ করেন, শেখ হাসিনা, আনিসুল হক ও সালমান এফ রহমানসহ অন্যদের কুপরামর্শে তার ছেলেসহ সারা দেশে প্রায় এক হাজার ৪০০ আন্দোলনকারীকে হত্যা করা হয়। তিনি ছেলে হত্যার সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চান।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে করা এই মামলায় রাষ্ট্রপক্ষে সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সুমি আক্তার (৩৮)। সুমি আক্তার জবানবন্দিতে জানান, তার স্বামী শহীদ আক্তারুজ্জামান একজন খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

২০২৪ সালের ২৮ জুলাই সকালে মিরপুর-২ নম্বরের ভাড়া বাসা থেকে আক্তারুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বের হন। বিকেলে ফোন করে স্বামীর মোবাইল বন্ধ পান। সেদিন সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে তার মোবাইলে কল আসে। মোবাইলে জানানো হয়, তার স্বামী ‘অ্যাকসিডেন্ট’ করেছেন এবং তাকে ঢাকা মেডিকেলে যেতে বলা হয়। রাত ৮টার দিকে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে স্বামীর মরদেহ পান। তার স্বামী মাথায় গুলিবিদ্ধ ছিলেন।

সুমি আক্তারের সাত বছর বয়সী এক ছেলে সন্তান আছে। ছেলেকে নিয়ে তিনি জবানবন্দি দিতে আসেন। এইচএসসি পাস সুমি এখন ছাত্র পড়িয়ে সংসার চালান বলে জেরায় উল্লেখ করেন।

কে

  • আদালত
  • সাক্ষ্য
  • শহীদ
এ সম্পর্কিত আরও খবর
পদ্মার চেয়ে মেঘনার ইলিশ বেশি স্বাদু: এ্যানি চৌধুরী
পদ্মার চেয়ে মেঘনার ইলিশ বেশি স্বাদু: এ্যানি চৌধুরী
‘হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননা’
‘হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননা’
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা 
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা 
আমিও শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির
আমিও শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।